কুমিল্লা প্রতিনিধি
কুমিল্লায় ঋণখেলাপি মামলার আসামি ও ওয়েসিস হাইটেক স্পোর্টস ওয়ার লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর মো: আশফাকুর রহমান চৌধুরীকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (২৩ মে) দুপুরে কুমিল্লা নগরীর ঝাউতলা এলাকার নিজ বাড়ি থেকে তাকে আটক করে কুমিল্লা কোতোয়ালি মডেল থানা পুলিশ। বিষয়টি নিশ্চিত করেন কুমিল্লা কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল আনোয়ার।
ইসলামী ব্যাংক কুমিল্লা শাখার ইনভেস্টমেন্ট ইনচার্জ মো: এমদাদুল মতিন জানান, ওয়েসিস হাইটেক স্পোর্টস ওয়ার লিমিটেড প্রতিষ্ঠানটির যৌথ মালিকানায় রয়েছেন প্রতিষ্ঠানের চেয়ারম্যান জাভেদ আলী ও ম্যানেজিং ডিরেক্টর মো: আশফাকুর রহমান চৌধুরী। প্রতিষ্ঠানের চেয়ারম্যান জাভেদ আলী বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন।



