‘বোর্ড অব পিসে’র একপেশে অবস্থানে গাজায় বাড়ছে ঝুঁকি

Printed Edition

নয়া দিগন্ত ডেস্ক

গাজায় যুদ্ধবিরতি বাস্তবায়ন থমকে যাওয়ার জন্য হামাসকে দায়ী করেছে যুক্তরাষ্ট্র-সমর্থিত ‘বোর্ড অব পিস’। তবে অভিযোগ রয়েছে, যুদ্ধবিরতি বাস্তবায়নে বোর্ডটির একপেশে অবস্থান নতুন করে যুদ্ধের ঝুঁকি বাড়াচ্ছে। জাতিসঙ্ঘ নিরাপত্তা পরিষদে বৃহস্পতিবার দেয়া বক্তব্যে গাজার জন্য বোর্ডটির উচ্চ প্রতিনিধি নিকোলাই ম্লাদেনভ বলেন, যুদ্ধবিরতি বাস্তবায়নের প্রধান বাধা হামাস। তার দাবি, হামাস নিরস্ত্রীকরণ, ক্ষমতা হস্তান্তর এবং বেসামরিক প্রশাসনে রূপান্তর মেনে নেয়নি। তবে হামাস এ অভিযোগ প্রত্যাখ্যান করেছে। সংগঠনটির মুখপাত্র হাজেম কাসেম বলেন, এই বক্তব্য ইসরাইলি অবস্থানকে সমর্থন করছে এবং ভবিষ্যৎ ইসরাইলি আগ্রাসনকে বৈধতা দেয়ার চেষ্টা।