ক্রীড়া প্রতিবেদক
বাংলাদেশ ফুটবল লিগে নবাগত সিটি ক্লাব তাদের কোচের নাম চূড়ান্ত করেছে। এই মৌসুমে মোহামেডানের দায়িত্ব পালন করা আব্দুল কাইয়ুম সেন্টুকে তারা কোচ হিসেবে নিয়োগ দিয়েছে। এ ছাড়া খেলোয়াড় হিসেবে রহমতগঞ্জ থেকে সলোমন কিংকে দলে টেনেছে। ক্লাবের সেক্রেটারি মঈন জানিয়েছেন, তারা বিএফএলে ৫/৬ নম্বরে থাকতে চান। তাই দল গোছানোর কাজ শুরু করেছেন।



