শোক সংবাদ

মাওদুদ খান

Printed Edition

পিরোজপুরের কাউখালী উপজেলার দক্ষিণ বাজার ব্যবসায়ী সমিতির সাবেক সভাপতি ও চিরাপাড়া পারসাতুরিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মাহমুদ খান খোকনের বড় ভাই মাওদুদ খান (৬৮) শুক্রবার রাতে ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

তিনি স্ত্রী, এক ছেলে, এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী ও আত্মীয়স্বজন রেখে গেছেন। শনিবার জোহরের নামাজের পর কাউখালী সরকারি বালক বিদ্যালয় মাঠে মরহুমের নামাজে জানাজার অনুষ্ঠিত হয়। পরে উপজেলার কেন্দ্রীয় কবরস্থানে তাকে দাফন করা হয়।

মাওদুদ খানের মৃত্যুতে বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা, ব্যবসায়ী নেতারা এবং সমাজের সর্বস্তরের মানুষ গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। তারা মরহুমের রূহের মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। কাউখালী (পিরোজপুর) সংবাদদাতা।