ক্রীড়া প্রতিবেদক
দেশের বিভিন্ন প্রান্ত থেকে নতুন হকি খেলোয়াড় তুলে আনার লক্ষ্যে ‘মিনি টার্ফ’ তৈরির পরিকল্পনার কথা জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। গতকাল বিমানবাহিনীর ফ্যালকন হলে সফল নারী হকি ও কাবাডি দলের খেলোয়াড়দের অর্ধ কোটি টাকার আর্থিক পুরস্কার তুলে দেয়া হয়। সেই অনুষ্ঠানে এই নতুন পরিকল্পনার কথা জানান।



