নি ত্যো প ন্যা স

ঘটন-অঘটন সুন্দরবন

Printed Edition
ঘটন-অঘটন সুন্দরবন
ঘটন-অঘটন সুন্দরবন

প্রিন্স আশরাফ

একশ’ চব্বিশ.

নাভিদ এবার সত্যিকারের ভয় পেল। ভয়ার্ত কণ্ঠে বলল, ‘কি বলছেন? পথ হারিয়ে ফেলেছেন মানে? কোনো দিকে যাচ্ছেন বুঝছেন না? এদিকের সব কিছু চেনেন না?’

‘চিনি তো সাব। কিন্তুক এই অন্ধকারে ওদির বাদাবন আর এদির সাগর। সব একরম লাগতিছে। যাতি থাহি, সকাল হলি ঠিক বুঝবার পারবানে। ভয় পাইয়েন না।’

মাঝির কথায় নাভিদ খুব একটা ভরসা পেল না। মান্দার মাঝি নৌকা তো হারিয়েছেই, এখন তাদের জীবন হারানোর পথে। নাভিদ কড়া গলায় প্রশ্ন করল, ‘ভয়ের কিছু আছে নাকি?’

‘জ্বে না। ভয় কি? সাগরের টানে লৌকো ভাসি যায়। আমাগির লৌকো বাদাবনের ধার দিয়ি চালাতিছি। পুলিশির ভয় আছে। আপনার তো সরকারি লোক। তালি পরে আর ভয় কি?’

জুয়েল ইতস্তত করে বলল, ‘ডাকাতের কথা বলছিলেন যে?’

‘ডাকাতির কি আর ঠিকঠিকানা আছে? ধরলি ঘপ করি লৌকো বেড় দিয়ি ফেলবেনে। (চলবে)