হাইতি সমর্থকদের হতাশা

Printed Edition

ক্রীড়া ডেস্ক

উচ্চমূল্যের টিকিট, যাতায়াত খরচ এবং যুক্তরাষ্ট্রে ভ্রমণ নিষেধাজ্ঞার কারণে অনেক হাইতিয়ান সমর্থক মাঠে বসে দলকে সমর্থন দিতে পারবেন না। ২০২৬ বিশ্বকাপে গ্রুপ ‘সি’-তে থাকা হাইতি ১৩ জুন ম্যাসাচুসেটসের ফক্সবরোতে স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে অভিযান শুরু করবে। এরপর তারা খেলবে ব্রাজিল ও মরক্কোর বিপক্ষে। বোস্টনভিত্তিক হাইতিয়ান কমিউনিটি রেডিও ‘রেডিও কনকর্ড’-এর প্রতিষ্ঠাতা জুলিও গরফু বলেন, ‘হাইতির মানুষ ফুটবল পাগল। কিন্তু এক হাজার ডলারের বেশি দামের টিকিট আমাদের সাধ্যের বাইরে।’ ফিফার ওয়েবসাইটে স্কটল্যান্ড ম্যাচের একক টিকিটের মূল্য দুই হাজার ১০০ ডলার পর্যন্ত দেখা গেছে।