সিলেট ব্যুরো
প্রফেসর ড. খায়রুল ইসলামকে সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ভিসি হিসেবে নিয়োগ দিয়েছে সরকার।
শনিবার রাষ্ট্রপতির আদেশক্রমে শিক্ষা মন্ত্রণালয়ের সহকারী সহকারী সচিব মো: শাহ আলম সিরাজ স্বাক্ষরিত প্রজ্ঞাপনে তাকে এই পদে নিয়োগ দেয়া হয়। প্রফেসর ড. মো: খায়রুল ইসলাম শাবিপ্রবিতে বিবিএ ডিপার্টমেন্টের বিভাগীয় প্রধান হিসেবে দায়িত্বরত ছিলেন। এর আগে তিনি একই বিভাগের ডিন হিসেবেও দায়িত্ব পালন করেন। তিনি বিদায়ী ভিসি প্রফেসর ড. এ এম সারওয়ার উদ্দিন চৌধুরীর স্থলাভিষিক্ত হলেন। নতুন ভিসি প্রফেসর ড. খায়রুল ইসলাম বগুড়া জেলার বাসিন্দা বলে জানা গেছে।



