ক্রীড়া প্রতিবেদক
লঙ্কান প্রিমিয়ার লিগে (এলপিএল) ড্রাফটের জন্য ৬৫০ জন বিদেশী ক্রিকেটার নাম দিয়েছেন। এর মধ্যে ৩১০ জনকে রেখে চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে, তাদেরকেই রাখা হবে আগামী ১ জুন এলপিএলের ষষ্ঠ আসরের ড্রাফটে। টুর্নামেন্ট মাঠে গড়াবে ১৭ জুলাই, ফাইনাল ৮ আগস্ট।
এলপিএল ড্রাফটের জন্য নাম নিবন্ধন করেছেন ৪৮ জন বাংলাদেশী ক্রিকেটার। এছাড়া ড্রাফটে নাম দেয়া ক্রিকেটারদের মধ্যে পাকিস্তান থেকে আছেন ১০২ জন, ওয়েস্ট ইন্ডিজ থেকে ৭৫ জন, দক্ষিণ আফ্রিকা থেকে ৬৬ জন, নিউজিল্যান্ড থেকে ৪১ জন, অস্ট্রেলিয়া থেকে ২৪ জন, ইংল্যান্ড থেকে ১৫ জন এবং ভারত থেকে আছেন ১২ জন।
আইসিসির সহযোগী সদস্য দেশগুলোর মধ্য থেকে সংযুক্ত আরব আমিরাত, যুক্তরাষ্ট্র এবং আয়ারল্যান্ড থেকে ক্রিকেটাররা সর্বোচ্চ পরিমাণে নাম দিয়েছেন। সব মিলিয়ে ২১ দেশের ক্রিকেটাররা এলপিএলের ড্রাফটে নাম দিয়েছেন। স্ক্রিনিং প্রসেস শেষে ৬৫০+ ক্রিকেটারের তালিকা নামিয়ে আনা হবে ৩১০ ক্রিকেটারে। তাদেরকেই এলপিএলের ড্রাফটে তোলা হবে।



