যুদ্ধের সময় গুপ্তচরবৃত্তি, দোষী ব্যক্তির ফাঁসি কার্যকর করলো ইরান

‘প্রায় ৪০ দিনব্যাপী ওই যুদ্ধের সময় তিনি শত্রুপক্ষের কাছে ইরানের প্রতিরক্ষা সক্ষমতা সম্পর্কিত তথ্য পাঠিয়েছিলেন।’

নয়া দিগন্ত অনলাইন

ইসরাইল ও যুক্তরাষ্ট্রের সাথে ইরানের যুদ্ধ শুরু হওয়ার সময়, গত ফেব্রুয়ারি মাসের শেষের দিকে গুপ্তচরবৃত্তির দায়ে দোষী সাব্যস্ত এক ব্যক্তিকে ফাঁসি দিয়েছে তেহরান।

রোববার (২৪ মে) ভোরে তার ফাঁসির রায় কার্যকর করা হয়। খবর বার্তা সংস্থা এএফপির।

দেশটির বিচার বিভাগের মিজান অনলাইন ওয়েবসাইট জানিয়েছে, ‘মোজতবা কিয়ান’ নামের ওই ব্যক্তি দেশের প্রতিরক্ষা বিষয়ক তথ্য শত্রুপক্ষকে পাঠিয়েছিলেন বলে অভিযোগ প্রমাণিত হয়।

এতে বলা হয়েছে, প্রায় ৪০ দিনব্যাপী ওই যুদ্ধের সময় তিনি শত্রুপক্ষের কাছে ইরানের প্রতিরক্ষা সক্ষমতা সম্পর্কিত তথ্য পাঠিয়েছিলেন।