হরমুজ প্রণালী নিয়ে ইরানের একতরফা ব্যবস্থায় আস্থা নেই: আমিরাত উপদেষ্টা

গারগাশ বলেন, হরমুজ প্রণালীর মতো গুরুত্বপূর্ণ নৌপথে নিরাপদ ও অবাধ চলাচল নিশ্চিত করতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সম্মিলিত উদ্যোগ এবং আন্তর্জাতিক আইনের বিধানই প্রধান ভরসা হওয়া উচিত।

নয়া দিগন্ত অনলাইন
সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্টের উপদেষ্টা আনোয়ার গারগাশ
সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্টের উপদেষ্টা আনোয়ার গারগাশ |সংগৃহীত

হরমুজ প্রণালীতে নৌ-চলাচলের স্বাধীনতা নিয়ে ইরানের কোনো একতরফা ব্যবস্থার ওপর আস্থা রাখা যায় না বলে মন্তব্য করেছেন সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্টের উপদেষ্টা আনোয়ার গারগাশ।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।

সাম্প্রতিক সংঘাতের প্রেক্ষাপটে প্রতিবেশী দেশগুলোর বিরুদ্ধে ইরানের ‘বিশ্বাসঘাতকতাপূর্ণ আগ্রাসনের’ অভিযোগও তোলেন তিনি।

গারগাশ বলেন, হরমুজ প্রণালীর মতো গুরুত্বপূর্ণ নৌপথে নিরাপদ ও অবাধ চলাচল নিশ্চিত করতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সম্মিলিত উদ্যোগ এবং আন্তর্জাতিক আইনের বিধানই প্রধান ভরসা হওয়া উচিত।

তিনি আরো বলেন, যুদ্ধ-পরবর্তী সময়ে এ ধরনের উদ্যোগ আঞ্চলিক স্থিতিশীলতা এবং বৈশ্বিক অর্থনীতির জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সূত্র : আল জাজিরা