হাম প্রতিরোধে করণীয় শীর্ষক সেমিনার-২০২৬

যেকোনো মহামারী প্রতিরোধে সরকারকে প্রাক প্রস্তুতি গ্রহণের আহ্বান সেলিম উদ্দিনের

হাম সহ যেকোনো মহামারী প্রতিরোধে সরকারকে প্রাক প্রস্তুতি সহ প্রয়োজনীয় জনসচেতনতা সৃষ্টিতে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন।

নয়া দিগন্ত অনলাইন

Location :

Dhaka City
মিরপুরের ইসলামী সমাজ কল্যাণ সমিতি অডিটোরিয়ামে সেলিম উদ্দিন
মিরপুরের ইসলামী সমাজ কল্যাণ সমিতি অডিটোরিয়ামে সেলিম উদ্দিন |নয়া দিগন্ত

হাম সহ যেকোনো মহামারী প্রতিরোধে সরকারকে প্রাক প্রস্তুতি সহ প্রয়োজনীয় জনসচেতনতা সৃষ্টিতে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন।

রোববার (৩ মে) রাজধানীর মিরপুরের ইসলামী সমাজ কল্যাণ সমিতি অডিটোরিয়ামে প্রাক আয়োজিত হাম প্রতিরোধে করণীয় শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সরকারের অব্যবস্থাপনা ও উদাসীনতার কারণেই দেশের স্বাস্থ্যখাতে নৈরাজ্যকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে বলে মন্তব্য করেছেন মোহাম্মদ সেলিম উদ্দিন।

প্রাকের চেয়ারম্যান, বিশিষ্ট চিকিৎসক কর্নেল (অব.) অধ্যাপক ডা: জেহাদ খানের সভাপতিত্বে ও শিশুরোগ বিশেষজ্ঞ ডা: মো: নূরুল ইসলাম শিকদারের পরিচালনায় সেমিনারে বিশেষ অতিথির বক্তব্য রাখেন প্রাকের পৃষ্ঠপোষক ডা: ফখরুদ্দিন মানিক, প্রাকের এডমিন ইনচার্জ মো: জুবায়ের হোসাইন রাজন ও প্রাকের ডক্টরস সার্ভিস ইনচার্জ ডা: খালিদ বিন আলী প্রমুখ।

সেলিম উদ্দিন বলেন, চিকিৎসা মানুষের মৌলিক অধিকার। রাষ্ট্র কতখানী সফল বা উন্নত তা নির্ভর করে জনগণের মৌলিক অধিকারের নিশ্চয়তা দানের ওপর। কিন্তু বর্তমান সরকার সে ক্ষেত্রে খুব একটা সফল হতে পারেনি। বিশেষ করে সরকারের লাগামহীন ব্যর্থতার ও উদাসীনতার কারণেই হাম পরিস্থিতির বড় ধরনের অবনতি হয়েছে। অথচ সময়মত কার্যকর পদক্ষেপ নিলে তা নিয়ন্ত্রণে রাখা সম্ভব ছিলো। এক্ষেত্রে সরকার গণসচেতনতা সৃষ্টির জন্য কোন কার্যকর পদক্ষেপ গ্রহণ করেনি। প্রয়োজনীয় সতর্কতা ও প্রতিরোধ ব্যবস্থা গ্রহণ করা গেলে তা পুরোপুরি নিয়ন্ত্রণে রাখা সম্ভব ছিলো।