কালুখালীতে পানিতে ডুবে শিশুর মৃত্যু

রাজবাড়ীর কালুখালীতে পানিতে ডুবে আলিফ মন্ডল (২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

Location :

Rajbari
প্রতীকী ছবি

কালুখালী (রাজবাড়ী) সংবাদদাতা
রাজবাড়ীর কালুখালীতে পানিতে ডুবে আলিফ মন্ডল (২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (১৪ মে) সকালে উপজেলার বোয়ালিয়া ইউনিয়নের ভবানীপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত আলিফ মন্ডল ভবানীপুর গ্রামের আজাদ মন্ডলের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টায় নিজ বাড়ির পাশের পুকুরে খেলাধুলার একপর্যায়ে অসাবধানতাবশত পানিতে পড়ে যায় আলিফ। পরিবারের লোকজন আশপাশে কিছুক্ষণ খোঁজাখুঁজির করে দেখতে পান, আলিফের একটি হাত পানির ওপরে ভেসে আছে।

পরে পরিবারের সদস্য ও স্থানীয়রা তাকে উদ্ধার করে কালুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

পরিবারের লোকজন জানান, পুকুরে তেমন পানি নেই। ছোট একটি গর্তের মধ্যে কিছু পানি, সেখানে পড়েই আলিফের মৃত্যু হয়।

আলিফের বাবা আজাদ মন্ডল বলেন, ‘আমার দু’টা মেয়ে। একটা মাত্রই ছেলে আলিফ ও আমার ছোট সন্তান।’