কূটনীতিক হত্যা মামলায় সীমান্তে আটক পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাবেক ডিজি জেলে

ভারত থেকে সীমান্ত পেরিয়ে বাংলাদেশে প্রবেশের সময় আটক পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাবেক মহাপরিচালক (ডিজি) মো: সাব্বির বিন শামসকে লালমনিরহাটের বহুল আলোচিত আগুনে পুড়ে ছয়জন নিহতের মামলায় গ্রেফতার দেখিয়েছে পুলিশ।

সাব্বির আহমেদ লাভলু, লালমনিরহাট

Location :

Lalmonirhat
কূটনীতিক হত্যা মামলায় সীমান্তে আটক পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাবেক ডিজি জেলে
কূটনীতিক হত্যা মামলায় সীমান্তে আটক পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাবেক ডিজি জেলে |নয়া দিগন্ত

ভারত থেকে সীমান্ত পেরিয়ে বাংলাদেশে প্রবেশের সময় আটক পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাবেক মহাপরিচালক (ডিজি) মো: সাব্বির বিন শামসকে লালমনিরহাটের বহুল আলোচিত আগুনে পুড়ে ছয়জন নিহতের মামলায় গ্রেফতার দেখিয়েছে পুলিশ। পরে আদালতে হাজির করা হলে তার জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানো হয়।

রোববার (১৭ মে) বিকেলে তাকে গোপনীয়তার সাথে লালমনিরহাট সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলি আদালত-১-এ হাজির করা হয়। শুনানি শেষে আদালত তাকে লালমনিরহাট জেলা কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

পুলিশ জানায়, গত ৫ আগস্ট ২০২৪ সালে লালমনিরহাট জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন সুমন খানের বাড়িতে অগ্নিকাণ্ডে ছয়জন নিহত হওয়ার ঘটনায় দায়ের হওয়া মামলায় তদন্তে প্রাপ্ত আসামি হিসেবে সাব্বির বিন শামসকে গ্রেফতার দেখানো হয়েছে। এ ঘটনায় লালমনিরহাট সদর থানায় মামলা নং-৫৯/২৫, তারিখ ২৭ মে ২০২৫ রুজু রয়েছে।

এর আগে শনিবার (১৬ মে) দুপুরে লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার সীমান্তবর্তী দহগ্রাম-আঙ্গরপোতা এলাকার বঙ্গের বাজার সংলগ্ন সীমান্ত এলাকা থেকে তাকে আটক করে পাটগ্রাম থানা পুলিশ।

পুলিশ জানায়, ভারত থেকে বাংলাদেশে প্রবেশের সময় তাকে আটক করা হয়।

আটকের সময় তার কাছ থেকে দুটি কূটনৈতিক পাসপোর্টসহ মোট সাতটি পাসপোর্ট এবং একটি আন্তর্জাতিক ড্রাইভিং লাইসেন্স উদ্ধার করা হয়।

লালমনিরহাট সদর থানার ওসি সাদ আহমেদ বলেন, ‘সাব্বির বিন শামসকে সদর থানায় দায়ের হওয়া আগুনে পুড়ে ছয়জন নিহতের মামলায় তদন্তে প্রাপ্ত আসামি হিসেবে গ্রেফতার দেখানো হয়েছে।

লালমনিরহাটের পুলিশ সুপার মো: আসাদুজ্জামান বলেন, ‘তাকে বাংলাদেশের অভ্যন্তরে পাওয়া যাওয়ায় অনুপ্রবেশের মামলায় গ্রেফতার দেখানো হয়নি। এ ছাড়া তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলাও রয়েছে। দুদকও তাদের মামলায় তাকে গ্রেফতার দেখানোর আবেদন করতে পারে।’

উল্লেখ্য, আওয়ামী লীগ সরকারের সময় সাব্বির বিন শামস চুক্তিভিত্তিকভাবে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক (ডিজি) হিসেবে দায়িত্ব পালন করেন। এ ছাড়া যুক্তরাজ্যে বাংলাদেশ হাইকমিশনে ‘মিনিস্টার’ পদেও দায়িত্বে ছিলেন।