লালমনিরহাট সীমান্তে বিএসএফের গুলিতে যুবক নিহত

লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) এর কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বিষয়টি নিয়ে প্রয়োজনীয় খোঁজ খবর নেয়া হচ্ছে।

সাব্বির আহমেদ লাভলু, লালমনিরহাট

Location :

Lalmonirhat
সীমান্তে টহলরত ভারতীয় বিএসএফ সদস্য
সীমান্তে টহলরত ভারতীয় বিএসএফ সদস্য |সংগৃহীত

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার আমঝোল সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) এর ছররা গুলিতে মো: খাদেমুল (২৫) নামে এক বাংলাদেশী যুবক নিহত হয়েছেন।

বৃহস্পতিবার গভীর রাত ২টার দিকে বনচৌকি বিওপি সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত খাদেমুল উপজেলার উত্তর আমঝোল গ্রামের আমজাদ হোসেনের ছেলে।

সূত্রে জানা গেছে, সীমান্ত পিলার ৯০৫/৬-এস এর প্রায় ১৫০ গজ ভারতের অভ্যন্তরে কয়েকজন বাংলাদেশী চোরাকারবারি কাঁটাতারের বেড়ার কাছে গেলে ভারতের ৭৮ বিএসএফ ব্যাটালিয়নের পাগলামারী ক্যাম্পের টহল দল তাদের লক্ষ্য করে ছররা গুলি ছোড়ে। এতে খাদেমুলের মুখ, বুক ও মাথায় গুরুতর আঘাত লাগে। গুলিবিদ্ধ অবস্থায় তিনি দ্রুত বাংলাদেশের অভ্যন্তরে ফিরে আসেন। পরে স্থানীয়রা ও তার সহযোগীরা তাকে উদ্ধার করে রংপুরের একটি ক্লিনিকে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) এর কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বিষয়টি নিয়ে প্রয়োজনীয় খোঁজ খবর নেয়া হচ্ছে।