মুন্সীগঞ্জের লৌহজংয়ে মাদকবিরোধী অভিযানে ১২০ পিস ইয়াবাসহ সাজিদ রহমান শেখ স্বাধীন (২২) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার (২৩ মে) বিকেলে উপজেলার গোয়ালীমান্দ্রা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার স্বাধীনের বাড়ি পার্শ্ববর্তী সিরাজদিখান উপজেলার শুলপুর গ্রামে।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বোরহান উল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে লৌহজং থানার উপ-পরিদর্শক (নিরস্ত্র) লোকমান মিয়ার নেতৃত্বে থানা পুলিশের একটি টিম উপজেলার হলদিয়া ইউনিয়নের গোয়ালীমান্দ্রা বাজার এলাকায় স্টিল ব্রিজের পশ্চিম পাশে পাঁকা রাস্তার ওপর অভিযান চালায়। এ সময় সাজিদ রহমান শেখ স্বাধীনকে ১২০ পিস ইয়াবাসহ গ্রেফতার করে পুলিশ।
এ বিষয়ে থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে বলে লৌহজং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নিশ্চিত করেন।



