নওগাঁর রাণীনগর থানাপুলিশ বিশেষ অভিযান চালিয়ে মাদক মামলার আসামিসহ চারজনকে গ্রেফতার করেছে। রোববার (৫ এপ্রিল) গ্রেফতার আসামিদের আদালতে পাঠানো হয়।
এর আগে, শনিবার (৪ এপ্রিল) রাতে তাদের গ্রেফতার করা হয়।
রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ জানান, শনিবার রাতে উপজেলার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে উপজেলার চকাদীন গ্রামের নাজিমদ্দীনের ছেলে শহিদুল ইসলামকে (২৬) গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে মাদক মামলায় আদালতের গ্রেফতারি পরোয়ানা ছিল।
এছাড়া একই রাতে উপজেলার চকমুনু গ্রামে অভিযান চালিয়ে ওই গ্রামের কাশেম মৃধার ছেলে জয়নাল আবেদিন, জয়নাল আবেদিনের স্ত্রী শাহিনা নাসরিন ও বাদেশ আলীর ছেলে সাজ্জাদ হোসেনকে গ্রেফতার করা হয়।
তিনি আরো জানান, গ্রেফতার আসামিদের বিরুদ্ধে আদালতে দায়েরকৃত একটি মামলায় গ্রেফতারি পরোয়ানা ছিল। রোববার তাদের আদালতে পাঠানো হয়েছে।


