সিলেটে এসএমপির অভিযানে গ্রেফতার ২৩৩

‘বৃহস্পতিবার দিবাগত রাত ১২টা থেকে শুক্রবার দিবাগত রাত ১২টা পর্যন্ত পরিচালিত অভিযানে মেট্রো অধ্যাদেশের আওতায় ৬৭ জনকে আটক করা হয়।’

এমজেএইচ জামিল, সিলেট ব্যুরো

Location :

Sylhet
এসএমপির অভিযানে গ্রেফতার ২৩৩
এসএমপির অভিযানে গ্রেফতার ২৩৩ |সংগৃহীত

সিলেট নগরীতে ছিনতাইকারীর ছুরিকাঘাতে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) এক সদস্য খুনের ঘটনার পর নগরজুড়ে অভিযান জোরদার করেছে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি)। ৩২ ঘণ্টার এ অভিযানে ২৩৩ জনকে গ্রেফতার করা হয়েছে। একই সময় ১০০টি যানবাহনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হয়।

শনিবার (২৩ মে) সকাল ৮টা পর্যন্ত এ অভিযান চালানো হয়।

এসএমপি জানায়, বৃহস্পতিবার দিবাগত রাত ১২টা থেকে শুক্রবার দিবাগত রাত ১২টা পর্যন্ত পরিচালিত অভিযানে মেট্রো অধ্যাদেশের আওতায় ৬৭ জনকে আটক করা হয়।

এ সময় এসএমপির ট্রাফিক বিভাগের অভিযানে ১০০টি যানবাহনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হয়।

এছাড়া শুক্রবার দিবাগত রাত ১২টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত আট ঘণ্টায় নগরীর বিভিন্ন থানা পুলিশ আরো ১৬৬ জনকে গ্রেফতার করেছে।

গ্রেফতারদের মধ্যে নিয়মিত মামলার ও সন্দেহভাজন আসামি, ওয়ারেন্টভুক্ত আসামি, মাদক কারবারি-মাদকসেবী ও ছিনতাইকারী রয়েছেন।

এসএমপির অতিরিক্ত উপ-কমিশনার মোহাম্মদ মনজুরুল আলম জানান, নগরীতে অপরাধ কর্মকাণ্ড দমনে এসএমপি জিরো টলারেন্স নীতিতে কাজ করছে। গ্রেফতার হওয়া ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করে আদালতে সোপর্দ করা হয়েছে।

তিনি জানান, আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ দমনে এসএমপির অভিযান অব্যাহত রয়েছে।