রামিসা হত্যার প্রতিবাদে খুলনায় ছাত্রশিবিরের বিক্ষোভ সমাবেশ

মিছিলটি বাদ জুমা খুলনা মহানগরীর নিউমার্কেট বায়তুন নূর মসজিদ চত্বর থেকে শুরু হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে ময়লাপোতা মোড়ে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়।

এরশাদ আলী, খুলনা ব্যুরো

Location :

Khulna
খুলনায় ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল
খুলনায় ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল |নয়া দিগন্ত

শিশু রামিসা হত্যার বিচার, চাঁদাবাজি, সন্ত্রাস বৃদ্ধি ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের খুলনা মহানগর শাখা।

শুক্রবার (২২ মে) মিছিলটি বাদ জুমা খুলনা মহানগরীর নিউমার্কেট বায়তুন নূর মসজিদ চত্বর থেকে শুরু হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে ময়লাপোতা মোড়ে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়।

ছাত্রশিবিরের মহানগর সভাপতি রাকিব হাসানের সভাপতিত্বে বিক্ষোভ মিছিল ও সমাবেশে প্রধান অতিথি ছিলেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় কলেজ কার্যক্রম বিষয়ক সম্পাদক হাফেজ ইউসুফ ইসলাহী।

মহানগর সেক্রেটারি ইসরাফিল হোসেনের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রশিবিরের সাবেক মহানগর সভাপতি জাহিদুর রহমান নাঈম।

বিক্ষোভ মিছিলে ছাত্রশিবির নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন নগর শাখার দফতর সম্পাদক আহমেদ সালেহীন, বায়তুলমাল সম্পাদক কামরুল হাসান, প্রচার ও এইচআরডি সম্পাদক এস এম বেলাল হোসেন, প্রকাশনা ও মিডিয়া সম্পাদক ফারহান তূর্য প্রমুখ।

সমাবেশে নেতারা প্রশাসনকে হুঁশিয়ার করে বলেন, সারাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি উদ্বেগজনক হয়ে পড়েছে। একের পর এক এধরনের ঘটনা ঘটছে, কিন্তু প্রশাসন উদাসীন হয়ে নীরব দর্শকের ভূমিকা পালন করছে। অনতিবিলম্বে জনজীবনে শান্তি প্রতিষ্ঠার জন্য বিচার বিভাগসহ সকল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জোর পদক্ষেপ নিতে হবে।