কাউখালীতে ভোক্তা অধিকারের অভিযানে ৩ প্রতিষ্ঠানকে জরিমানা

মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণ ও অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য বিক্রির অভিযোগে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে এসব জরিমানা করা হয়েছে।

কাউখালী (পিরোজপুর) সংবাদদাতা

Location :

Kaukhali
পিরোজপুর ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের সহকারী পরিচালক ও অন্যরা
পিরোজপুর ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের সহকারী পরিচালক ও অন্যরা |নয়া দিগন্ত

পিরোজপুরের কাউখালীতে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের অভিযানে তিন প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

রোববার (৩ মে) দুপুরে উপজেলার উত্তর বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করেন পিরোজপুর জেলা কার্যালয়ের ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের সহকারী পরিচালক দেবাশীষ রায়।

অভিযানে মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণের দায়ে ‘মেডিসিন হাউস’ নামে এক প্রতিষ্ঠানকে তিন হাজার টাকা, একই অপরাধে ‘জারা ট্রেডার্স’-কে চার হাজার টাকা ও খোলা তেলে তেলাপোকাসহ বিভিন্ন ময়লা পাওয়ায় ‘অসীম স্টোর’-কে তিন হাজার টাকা জরিমানা করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর মো: নুরুল আমিন বখতিয়ার ও আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের একটি দল।

অভিযান শেষে সহকারী পরিচালক দেবাশীষ রায় জানান, মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণ ও অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য বিক্রির অভিযোগে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে এসব জরিমানা করা হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।