ইসলামী ব্যাংকের স্বাধীনতা ও গ্রাহক স্বার্থ রক্ষার দাবিতে গাজীপুরে মানববন্ধন

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর স্বাধীনতা, স্বচ্ছতা ও গ্রাহকদের স্বার্থ রক্ষার দাবিতে গাজীপুরের বিভিন্ন এলাকায় মানববন্ধন করেছেন ব্যাংকটির গ্রাহক ও সচেতন নাগরিকরা।

মো: আজিজুল হক, গাজীপুর মহানগর

Location :

Gazipur
ইসলামী ব্যাংকের স্বাধীনতা ও গ্রাহক স্বার্থ রক্ষার দাবিতে গাজীপুরে মানববন্ধন
ইসলামী ব্যাংকের স্বাধীনতা ও গ্রাহক স্বার্থ রক্ষার দাবিতে গাজীপুরে মানববন্ধন |নয়া দিগন্ত

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর স্বাধীনতা, স্বচ্ছতা ও গ্রাহকদের স্বার্থ রক্ষার দাবিতে গাজীপুরের বিভিন্ন এলাকায় মানববন্ধন করেছেন ব্যাংকটির গ্রাহক ও সচেতন নাগরিকরা।

রোববার (২৪ মে) সকাল ১১টায় টঙ্গী বাজার, কলেজ গেট, বোর্ড বাজার, চান্দনা চৌরাস্তা, শিববাড়ী ও কোনাবাড়ীসহ ইসলামী ব্যাংকের বিভিন্ন শাখার সামনে এ কর্মসূচি পালিত হয়।

‘ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরাম’-এর ব্যানারে আয়োজিত মানববন্ধনে ব্যবসায়ী, গ্রাহক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। বক্তারা ব্যাংকটিকে রাজনৈতিক ও দলীয় প্রভাবমুক্ত রেখে স্বচ্ছ ও গ্রাহকবান্ধব ব্যাংকিং ব্যবস্থা নিশ্চিত করার দাবি জানান।

টঙ্গী বাজার শাখার সামনে অনুষ্ঠিত মানববন্ধনে উপস্থিত ছিলেন ইমাম হোসেন, মওদুদ আহমেদ, আব্দুল হাই হাদি, হাবিবুর রহমান হাবিব, টঙ্গী বাজারের ব্যবসায়ী শফিকুল ইসলাম মানিক, সমাজসেবক আবুল কালাম আজাদ, গ্রাহক কওসারা আক্তার ও ফাতেমা বেগমসহ স্থানীয় ব্যবসায়ী ও গ্রাহকরা।

মানববন্ধনে বক্তারা বলেন, ইসলামী ব্যাংকের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে এবং গ্রাহকদের আস্থা রক্ষায় কার্যকর পদক্ষেপ নিতে হবে।

ব্যবসায়ী শফিকুল ইসলাম মানিক বলেন, ‘বিগত সরকার ইসলামী ব্যাংককে এস আলম গ্রুপের হাতে তুলে দিয়েছিল। এতে দেশের ব্যাংকিং খাত ক্ষতিগ্রস্ত হয়েছে। বর্তমান সরকারও একই পথে হাঁটছে। আমরা ইসলামী ব্যাংককে দলীয়করণমুক্ত দেখতে চাই।’

গ্রাহক কওসারা আক্তার বলেন, ‘ইসলামী ব্যাংক চলবে ব্যাংকিং নীতিমালার ভিত্তিতে। বিগত সরকারের সময় যেভাবে লুটপাট হয়েছে, বর্তমানেও বিভিন্ন কৌশলে ব্যাংকটি নিয়ন্ত্রণের চেষ্টা চলছে।’

মওদুদ আহমেদ বলেন, ‘যদি কেউ ইসলামী ব্যাংক দখলের চিন্তা করে, তাহলে তাদের পরিণতিও স্বৈরাচার হাসিনার মতো হবে।’

বক্তারা আরো বলেন, দেশের ব্যাংকিং খাতকে স্থিতিশীল রাখতে ইসলামী ব্যাংকের স্বাধীনতা ও গ্রাহকদের স্বার্থ রক্ষায় সংশ্লিষ্টদের দ্রুত কার্যকর উদ্যোগ নিতে হবে।