নাটোরের সিংড়ায় ফসলি জমিতে পুকুর খননের অপরাধে দুইজনকে ১ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার (১৪ মে) দুপুর থেকে বিকেল পর্যন্ত সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নিশাত আনজুম উপজেলার চৌগ্রাম ইউনিয়নের ছোট চৌগ্রাম ও পুকুরপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করেন।
এ সময় ফসলি জমিতে ভেকু দিয়ে পুকুর খনন করার অপরাধে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০-এর ১৫ ধারা অনুযায়ী ছোট চৌগ্রাম এলাকার মো: রনিকে ৫০ হাজার ও পুকুরপাড়া এলাকার মোছা: রত্না পারভীনকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
সহকারী কমিশনার (ভূমি) নিশাত আনজুম বলেন, যারাই কৃষি জমি নষ্ট করে পুকুর খনন করবে তাদের বিরুদ্ধে এ ধরনের অভিযান চালানো হবে।



