সাভার দলিল লেখক কল্যাণ সমিতির নির্বাচন মঙ্গলবার (১৮ মে) অনুষ্ঠিত হবে। সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত সমিতির কার্যালয়ে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এতে মোট ভোটার সংখ্যা রয়েছেন ২৬৮ জন।
নির্বাচন পরিচালনা কমিটি মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে ১০টি পদের বিপরীতে ২৬ জন বৈধ প্রার্থীর চূড়ান্ত তালিকা প্রকাশ করেছে। গঠনতন্ত্র অনুযায়ী এই তফসিল ও প্রার্থী তালিকা প্রকাশ করেছে প্রধান নির্বাচন কমিশনার।
প্রার্থীদের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস পাওয়া গেছে। এদিকে প্রার্থীদের সকাল থেকে রাত পর্যন্ত ভোটারদের কাছে ভোট চাওয়ার জন্য ঘুরতে দেখা গেছে। প্রার্থীরা ভোটারদের কাছে লক্ষ্য ও উদ্দেশ্য তুলে ধরছেন। পাশাপাশি চারদিকে পোস্টার লাগাতেও দেখা গেছে।
নির্বাচনে সভাপতি পদে তিনজন প্রার্থী রয়েছেন। তারা হলেন— মো: আফছার উদ্দিন, মো: এরফান উদ্দিন খান রিপন ও মো: আকতার হোসেন। সহ-সভাপতি পদে তিন প্রার্থী হলেন— মো: আমিনুর রহমান, মো: হাবিবুর রহমান বাদল ও শেখ মোহাম্মদ মোজাম্মেল হক।
সাধারণ সম্পাদক পদে তিন প্রার্থী হলেন— মোহাম্মদ মেহেদী হাসান, আবুল বাসার চৌধুরী ও মো: মজিবুর রহমান। সহ-সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতাকারী তিন প্রার্থী হলেন— সরকার মো: আশরাফুল মোমেনিন, আশাধন সরকার ও নূর মোহাম্মদ।
সাংগঠনিক সম্পাদক পদের জন্য লড়বেন— মো: হুমায়ন কবীর ও মো: মাসুদ রানা। কোষাধ্যক্ষ পদে প্রতিদ্বন্দ্বিতাকারী দুই প্রার্থী হলেন— আবু জাফর আহমেদ ও মো: কবীর হোসেন।
দফতর সম্পাদক পদে দুই প্রার্থী হলেন— মো: সাইফুল ইসলাম ও শেখ মাহবুব হাসান রকি। প্রচার সম্পাদক পদে দুই প্রার্থী হলেন— মোস্তফা কামাল ও সৌরভ দাস (জয়)। ধর্ম সম্পাদক পদে দু’জন হলেন— মো: আবদুর রহিম ও হাজী মো: তমিজ উদ্দিন।
কার্যকরী সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন চার প্রার্থী। তারা হলেন— মোহাম্মদ আলীম, সুকুমার সাহা (কমল), মো: আবুল কালাম আজাদ ও রাশেদুল কবীর নিশু।
ভোটারা জানান, তারা তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিবেন এবং নিরপেক্ষ নির্বাচন চান তারা।
তারা আরো জানান, ভোটাররা যাতে কোনোভাবে প্রভাবিত না হয় সেদিকে লক্ষ্য রেখে নিজ ইচ্ছায় ভোট প্রধান করবেন। যে প্রার্থী দলিল লেখকদের কল্যাণে আসবে তারাই বিজয়ী হয়ে নেতৃত্ব দিবেন বলে তাদের আশা।
প্রধান নির্বাচন কমিশনার সুনিল চন্দ্র বনিক নয়া দিগন্তকে সোমবার (১৮ মে) জানান, আগামীকাল (মঙ্গলবার) উৎসবমুখর পরিবেশ ও শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। নির্বাচনে কোনো রাজনৈতিক প্রভাব নেই।



