কুষ্টিয়া জেলা পরিষদের প্রশাসকের দায়িত্ব নিলেন অধ্যক্ষ সোহরাবউদ্দিন

অধ্যক্ষ সোহরাব উদ্দিন কুষ্টিয়া জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এবং কুষ্টিয়া সদর আসনের সাবেক সংসদ সদস্য ছিলেন। বর্তমানে তিনি বিএনপির কেন্দ্রীয় কমিটির স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।

আ ফ ম নুরুল কাদের, কুষ্টিয়া

Location :

Kushtia
দাফতরিক কার্যক্রম শুরু করেছেন অধ্যক্ষ সোহরাবউদ্দিন
দাফতরিক কার্যক্রম শুরু করেছেন অধ্যক্ষ সোহরাবউদ্দিন |নয়া দিগন্ত

কুষ্টিয়া জেলা পরিষদের প্রশাসক হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন বিএনপির স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক প্রবীণ রাজনীতিবিদ বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ সোহরাব উদ্দিন।

সোমবার (১৬ মার্চ) তিনি আনুষ্ঠানিকভাবে কুষ্টিয়া জেলা পরিষদ কার্যালয়ে যোগদান করে প্রথম দিনের দাফতরিক কার্যক্রম শুরু করেন। এর আগে রোববার বিকেলে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে দেশের ৪২টি জেলা পরিষদে প্রশাসক নিয়োগের ঘোষণা দেয়া হয়।

অধ্যক্ষ সোহরাব উদ্দিন কুষ্টিয়া জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এবং কুষ্টিয়া সদর আসনের সাবেক সংসদ সদস্য ছিলেন। বর্তমানে তিনি বিএনপির কেন্দ্রীয় কমিটির স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।

ত্যাগী ও আপোসহীন এই নেতা জেলা বিএনপির সাংগঠনিক কাঠামো মজবুত রেখে ফ্যাসিস্ট আন্দোলনের নেপথ্যে থেকে নেতাকর্মীদের দিক নির্দেশনা দিয়েছিলেন। জেল জুলুম ও নর্যিাতনের শিকার হয়েছিলেন একাধিকবার। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি থেকে তাকে মনোনয়ন না দিলেও তিনি দলের হাইকমান্ডের নিদের্শ মোতাবেক দলের মনোনিত প্রার্থীর পক্ষে নির্বাচনী কার্যক্রমে অংশ নিয়েছিলেন।

দায়িত্ব গ্রহণের পর অধ্যক্ষ সোহরাবউদ্দিন নয়া দিগন্তকে বলেন, ‘জেলা পরিষদের প্রশাসক হিসেবে দায়িত্ব দেয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি কৃতজ্ঞ। প্রধানমন্ত্রী তার প্রতি যে আস্থা রেখেছেন, তা তিনি যথাযথভাবে রক্ষা করার চেষ্টা করবেন।’

তিনি আরো বলেন, ‘সততা ও স্বচ্ছতার সাথে স্থানীয় সরকার ব্যবস্থাকে শক্তিশালী করা এবং উন্নয়ন কার্যক্রমকে ত্বরান্বিত করাই তার প্রধান লক্ষ্য।’

দলমতের ঊর্ধ্বে থেকে জেলার সকল নাগরিকের সহযোগিতাকে তিনি প্রধান্য দেবেন বলে জানিয়েছেন।

সরকারের এ সিদ্ধান্ত জেলা পরিষদের প্রশাসনিক কার্যক্রমকে আরো গতিশীল ও কার্যকর করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।

এ সময় জেলা পরিষদের প্রধান নির্বাহী পলাশ মন্ডলসহ সকল পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারী উপস্থিত ছিলেন।