চট্টগ্রামের আনোয়ারায় কর্ণফুলী ড্রাইডক অ্যান্ড জেটি লিমিটেড পরিদর্শন করেছেন সরকারের তিন প্রতিমন্ত্রী।
শনিবার (১৬ মে) বেলা সাড়ে ১১টার দিকে চট্টগ্রাম সফরসূচির অংশ হিসেবে নৌপরিবহন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো: রাজিব আহসান, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম ও ভূমি ও পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন যৌথভাবে এ পরিদর্শনে অংশ নেন।
পরিদর্শনকালে প্রতিমন্ত্রীরা কর্ণফুলী ড্রাইডকের জেটি এলাকা, নির্মাণাধীন প্রকল্পসমূহ ও চলমান বিভিন্ন কার্যক্রম ঘুরে দেখেন। এ সময় তারা ড্রাইডক কর্তৃপক্ষের সাথে সামগ্রিক উন্নয়ন, সক্ষমতা বৃদ্ধি ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করেন।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের (হারবার ও মেরিন) সদস্য কমডোর আহমেদ আমিন আবদুল্লাহ, কর্ণফুলী ড্রাইডক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জিনিয়ার এম এ রশীদ, দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব লায়ন মুহাম্মদ হেলাল উদ্দিন প্রমুখ।



