দামুড়হুদায় গলায় গোশত আটকে পঞ্চম শ্রেণির ছাত্রী মৃত্যু

বৃহস্পতিবার (২৮ মে ) সকাল ১০টার দিকে লোকনাথপুর তেল পাম্প সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। আখি স্থানীয় ওই এলাকার আব্দুল্লাহর মেয়ে এবং সে পঞ্চম শ্রেণির শিক্ষার্থী ছিল।

দামুড়হুদা (চুয়াডাঙ্গা) সংবাদদাতা

Location :

Damurhuda

ঈদুল আজহার আনন্দঘন পরিবেশ মুহূর্তেই শোকে পরিণত হয়েছে চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার লোকনাথপুর এলাকায়। পরিবারের সদস্যদের সাথে সকালের খাবার খেতে বসে গলায় গোশত আটকে অসুস্থ হয়ে মারা গেছে আখি (১১) নামের এক মাদরাসা ছাত্রী।

বৃহস্পতিবার (২৮ মে ) সকাল ১০টার দিকে লোকনাথপুর তেল পাম্প সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। আখি স্থানীয় ওই এলাকার আব্দুল্লাহর মেয়ে এবং সে পঞ্চম শ্রেণির শিক্ষার্থী ছিল।

পারিবারিক সূত্রে জানা যায়, ঈদের দিনের আনন্দঘন মুহূর্তে পরিবারের সাথে খাবার খাওয়ার সময় হঠাৎ আখির গলায় গোশত আটকে যায়। এতে সে শ্বাসকষ্টে গুরুতর অসুস্থ হয়ে পড়ে। পরে পরিবারের সদস্যরা দ্রুত তাকে দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বহির্বিভাগের চিকিৎসক ডা. মোস্তাফিজুর রহমান জানান, হাসপাতালে আনার আগেই শিশুটির মৃত্যু হয়েছে।