নবাবগঞ্জে মাদককারবারি আটক

হেলেঞ্চা-রত্নাদিঘী সড়কের ওপর থেকে দুই হাজার পিস নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ তাকে আটক করা হয়।

Location :

Dinajpur
গ্রেফতার রাসেদ
গ্রেফতার রাসেদ |নয়া দিগন্ত

নবাবগঞ্জ (দিনাজপুর) সংবাদদাতা
দিনাজপুরের নবাবগঞ্জে অভিযান চালিয়ে দুই হাজার পিস নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ রাসেদ ওরফে রাসেল (৩০) নামে এক মাদককারবারিকে আটক করেছে পুলিশ।

শনিবার (২৩ মে) বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ভাদুরিয়া ইউনিয়নের রত্নাদিঘী এলাকায় এ অভিযান চালানো হয়।

আটক রাসেল উপজেলার মংলাগ্রাম ডাংগাপাড়া এলাকার আলম হোসেনের ছেলে।

পুলিশ জানায়, হেলেঞ্চা-রত্নাদিঘী সড়কের ওপর থেকে দুই হাজার পিস নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ তাকে আটক করা হয়।

থানার অফিসার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ: কুদ্দুস জানান, আটককৃতের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার প্রক্রিয়া চলমান রয়েছে।