চট্টগ্রামে কোস্ট গার্ডের অভিযানে ৬ কোটি টাকার অবৈধ চিংড়ি রেণু জব্দ

গোপন সংবাদের ভিত্তিতে কোস্ট গার্ড সদস্যরা টেকনাফ থেকে খুলনাগামী দু’টি সন্দেহজনক ট্রাক তল্লাশি করে। এ সময় প্রায় ১ কোটি ২০ লক্ষ পিস অবৈধ চিংড়ি রেণু পাওয়া যায়, যার বাজারমূল্য আনুমানিক ৬ কোটি টাকা।

পটিয়া-চন্দনাইশ (চট্টগ্রাম) সংবাদদাতা

Location :

Patiya
কোস্ট গার্ডের অভিযানে অবৈধ চিংড়ি রেণু জব্দ
কোস্ট গার্ডের অভিযানে অবৈধ চিংড়ি রেণু জব্দ |নয়া দিগন্ত

চট্টগ্রামের কর্ণফুলী শাহ্ আমানত শাহ্ (রহ.) সেতু এলাকায় বিশেষ অভিযানে প্রায় ৬ কোটি টাকা মূল্যের বিপুল পরিমাণ অবৈধ চিংড়ি রেণু জব্দ করেছে কোস্ট গার্ড পূর্বজোনের সদস্যরা।

শুক্রবার (১৭ এপ্রিল) মধ্যরাতে গোপন সংবাদের ভিত্তিতে কোস্ট গার্ড সদস্যরা টেকনাফ থেকে খুলনাগামী দু’টি সন্দেহজনক ট্রাক তল্লাশি করে। এ সময় প্রায় ১ কোটি ২০ লক্ষ পিস অবৈধ চিংড়ি রেণু পাওয়া যায়, যার বাজারমূল্য আনুমানিক ৬ কোটি টাকা। ট্রাক চালক ও সহকারীদের মুচলেকা নিয়ে ট্রাকসহ ছেড়ে দেয়া হয়।

কোস্ট গার্ড পূর্বজোনের মিডিয়া কর্মকর্তা লে. কমান্ডার বিএন সুমন আল মুকিত বিষয়টি নিশ্চিত করে জানান, উপজেলা মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে পরে সকল চিংড়ি রেণু নদীতে অবমুক্ত করা হয়।