চৌদ্দগ্রামে হামের টিকা পাবে ৭১৮৬৪ শিশু, ক্যাম্পেইন চলবে ১০ মে পর্যন্ত

সারাদেশে হামের প্রকোপ বৃদ্ধি পাওয়ায় শিশুদের সুরক্ষা নিশ্চিত করতে কুমিল্লার চৌদ্দগ্রামে ২০ এপ্রিল থেকে শুরু হচ্ছে টিকাদান ক্যাম্পেইন। এ কর্মসূচির আওতায় উপজেলার ৭১,৮৬৪ জন শিশুকে টিকা দেয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে উপজেলা স্বাস্থ্য বিভাগ।

চৌদ্দগ্রাম (কুমিল্লা) সংবাদদাতা

Location :

Chauddagram
চৌদ্দগ্রামে হামের টিকা পাবে ৭১৮৬৪ শিশু, ক্যাম্পেইন চলবে ১০ মে পর্যন্ত
চৌদ্দগ্রামে হামের টিকা পাবে ৭১৮৬৪ শিশু, ক্যাম্পেইন চলবে ১০ মে পর্যন্ত |নয়া দিগন্ত

সারাদেশে হামের প্রকোপ বৃদ্ধি পাওয়ায় শিশুদের সুরক্ষা নিশ্চিত করতে কুমিল্লার চৌদ্দগ্রামে ২০ এপ্রিল থেকে শুরু হচ্ছে টিকাদান ক্যাম্পেইন। এ কর্মসূচির আওতায় উপজেলার ৭১,৮৬৪ জন শিশুকে টিকা দেয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে উপজেলা স্বাস্থ্য বিভাগ।

রোববার (১৯ এপ্রিল) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সম্মেলন কক্ষে টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে আলোচনা সভায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: রশিদ আহমেদ চৌধুরীর সভাপতিত্বে বক্তব্যে রাখেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা জিসান আহমেদ, প্রাথমিক শিক্ষা কর্মকতা মো: মনিরুজ্জামান, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এমওডিসি ডা: সাঈদ আল মনসুর, চৌদ্দগ্রাম প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বেলাল হোসাইন।

উপজেলা স্বাস্থ্য পরিদর্শক মো: হাবিবুর রহমানের সঞ্চালনায় সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য পরিদর্শক ইনচার্জ আমিনুল ইসলাম, নার্সিং সুপার ভাইজার খালেদা রৌশন আরা, এমটিইপি রিয়াজুল ইসলাম, স্যানেটারি ইন্সপেক্টর মো: রুকুজ্জামান প্রমুখ।

ডা: রশিদ আহমেদ চৌধুরী বলেন, চৌদ্দগ্রাম পৌরসভাসহ উপজেলার তের ইউনিয়নের ৩৩৬টি অস্থায়ী ও ১টি স্থায়ী কেন্দ্রে টিকাদান কেন্দ্রে ২০ এপ্রিল থেকে ১০ মে পর্যন্ত এই ক্যাম্পেইন চলবে। এতে ৬ মাস থেকে ৫ বছরের কম বয়সী প্রতিটি শিশুকে বিনামূল্যে এক ডোজ হামের টিকা দেয়া হবে।

এছাড়া নিয়মিত টিকাদান কর্মসূচির আওতায় ৯ মাস ও ১৫ মাস বয়সে টিকা নেয়া শিশুরাও এ ক্যাম্পেইনে অতিরিক্ত একটি ডোজ পাবে, যা তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা আরো বাড়াবে।