স্বাভাবিক হলো সিলেটের সাথে সারাদেশের রেলযোগাযোগ

এর আগে, আজ বিকেল সাড়ে ৩টার দিকে সিলেট থেকে আখাউড়াগামী তেলবাহী ওয়াগনের একটি খালি বগি লাউয়াছড়া জাতীয় উদ্যানের ভেতর লাইনচ্যুত হয়।

নয়া দিগন্ত অনলাইন

Location :

Sylhet
লাউয়াছড়া উদ্যানে লাইনচ্যুত হওয়া বগি উদ্ধারের পর সিলেটের সাথে সারাদেশের রেলযোগাযোগ স্বাভাবিক হয়েছে
লাউয়াছড়া উদ্যানে লাইনচ্যুত হওয়া বগি উদ্ধারের পর সিলেটের সাথে সারাদেশের রেলযোগাযোগ স্বাভাবিক হয়েছে |সংগৃহীত

বগি লাইনচ্যুত হয়ে সারাদেশের সাথে সিলেটের বন্ধ হয়ে যাওয়া রেলযোগাযোগ সাড়ে চার ঘণ্টা পর স্বাভাবিক হয়েছে।

আজ শুক্রবার রাত ৮টায় লাইনচ্যুত বগি হাইড্রোলিক টুলব্যানের মাধ্যমে উদ্ধারের পর রেলযোগাযোগ স্বাভাবিক হয়।

বিষয়টি নিশ্চিত করে শমশেরনগর স্টেশন মাস্টার রজত কুমার রায় বলেন, সিলেটের সাথে সারাদেশের রেলযোগাযোগ স্বাভাবিক হয়েছে। লাইনচ্যুত তেলবাহী ওয়াগনের বগিটি উদ্ধার করা হয়েছে।

এর আগে, আজ বিকেল সাড়ে ৩টার দিকে সিলেট থেকে আখাউড়াগামী তেলবাহী ওয়াগনের একটি খালি বগি কমলগঞ্জ-শ্রীমঙ্গল স্টেশনের মাঝামাঝি লাউয়াছড়া জাতীয় উদ্যানের ভেতর লাইনচ্যুত হয়। এতে সারাদেশের সাথে সিলেটের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়।

এ বগিচ্যুতির কারণে সিলেটগামী জয়ন্তিকা এক্সপ্রেস শ্রীমঙ্গল রেলস্টেশনে আটকা পড়ে।