ঢাকা, বৃহস্পতিবার, ১৭ মে ২০১২, ৩ জ্যৈষ্ঠ ১৪১৯, ২৪ জমাদিউস সানি ১৪৩৩
  • হোম >
  • বিস্তারিত >
  • তত্ত্বাবধায়ক নামের প্রতি অনীহা থাকলে অন্য নামে এই সরকার ...

শেষের পাতা

কুমিল্লার নবনির্বাচিত মেয়র মনিরুল হক সাক্কু সস্ত্রীক গতকাল বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জি

তত্ত্বাবধায়ক নামের প্রতি অনীহা থাকলে অন্য নামে এই সরকার হতে পারে : খালেদা জিয়া

নয়া দিগন্ত ডেস্ক

বিএনপি চেয়ারপারসন ও বিরোধীদলীয় নেতা বেগম খালেদা জিয়া বলেছেন, তত্ত্বাবধায়ক নামটির প্রতি সরকারের অনীহা থাকলে অন্য নামে এই সরকার হতে পারে। তবে সেই সরকারের অধীনেই নির্বাচন হতে হবে। বিডি নিউজ।
তা না হয়ে আওয়ামী লীগ সরকারের অধীনে নির্বাচন হলে তাতে বিএনপি অংশ নেবে না বলেও জানিয়েছেন তিনি।
গতকাল শনিবার রাতে খালেদা তার গুলশান কার্যালয়ে বরগুনা জেলার একদল নেতাকর্মীর এক অনুষ্ঠানে এ কথা বলেন। পাশাপাশি এই দাবি না মানলে দেশে সৃষ্ট যেকোনো বিশৃঙ্খলার দায় ক্ষমতাসীন সরকারের ওপরই বর্তাবে বলে সতর্ক করেন তিনি।
বিএনপি চেয়ারপারসন বলেন, ‘আওয়ামী লীগের অধীনে অতীতে কোনো নির্বাচন সুষ্ঠু হয়নি। ভবিষ্যতেও হবে না।’
‘তারা তত্ত্বাবধায়ক সরকার না মানলে নির্দলীয় নিরপেক্ষ সরকার অথবা অন্তবর্তীকালীন সরকার যে নামেই হোক না কেন- এই দাবি মানতে হবে। কোনো দলীয় সরকারের অধীনে বিএনপি নির্বাচনে যাবে না।’
গত বছরের মাঝামাঝি সাংবিধানিকভাবে বাতিল হওয়া তত্ত্বাবধায়ক সরকারব্যবস'া পুনর্বহালের দাবি জানিয়ে আসা খালেদা এই প্রথম ‘নিরপেক্ষ নির্দলীয়’ বা ‘অন-বর্তীকালীন’ সরকারের দাবি জানালেন।
সংশোধিত সংবিধান অনুযায়ী বর্তমান সরকারের মেয়াদের শেষ ৯০ দিনের মধ্যে আগামী (দশম) জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা।

বিস্তারিত মন্তব্য

মন্তব্য করার জন্যে লগইন করুন