গৃহায়ন ও গণপূর্ত খাতে কোনো দুর্নীতি হবে না : গণপূর্ত মন্ত্রী

গৃহায়ন ও গণপূর্ত খাতে কোনো দুর্নীতি ও অপব্যয় হবে না বলে জানিয়েছেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী জাকারিয়া তাহের সুমন।

কুমিল্লা প্রতিনিধি

Location :

Cumilla
গৃহায়ন ও গণপূর্ত খাতে কোনো দুর্নীতি হবে না : গণপূর্ত মন্ত্রী
গৃহায়ন ও গণপূর্ত খাতে কোনো দুর্নীতি হবে না : গণপূর্ত মন্ত্রী |নয়া দিগন্ত

গৃহায়ন ও গণপূর্ত খাতে কোনো দুর্নীতি ও অপব্যয় হবে না বলে জানিয়েছেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী জাকারিয়া তাহের সুমন।

শুক্রবার (২০ ফেব্রুয়ারি) নিজ এলাকা কুমিল্লার বরুড়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) উপজেলা কার্যালয়ে নেতাকর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

বিগত সরকারের প্রধান ও সেই সরকারের কর্মকর্তারা এ মন্ত্রণালয়ের মাধ্যমে প্লট বরাদ্দ নিয়ে প্রশ্নবিদ্ধ হয়েছেন উল্লেখ করে জাকারিয়া তাহের বলেন, ‘প্রধানমন্ত্রী তারেক রহমান আমাদের অনেক কাজ কমিয়ে দিয়েছেন, এজন্য তাকে ধন্যবাদ। তিনি যে দিন সংসদ নেতা নির্বাচিত হয়েছেন সেই দিনই ঘোষণা করেছেন আমরা কোনো সরকারি প্লট বা শুল্কমুক্ত গাড়ি নেব না। এটা আমার জন্য সুবিধা হয়েছে, অন্তত এ কাজের তদবির থেকে আমি মুক্ত থাকব।

তিনি বলেন, ‘মাত্র দুই দিন হয়েছে আমরা সরকারে বসেছি। মূল্যায়ন হবে কোন কোন প্রকল্পগুলো বেশি দরকারি ও কোনগুলো দরকারি নয়। আমরা চেষ্টা করব যেন কোনো অপব্যয় না হয়।’

উল্লেখ্য, জাকারিয়া তাহের সুমন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির প্রার্থী হিসেবে কুমিল্লা-৮ (বরুড়া) আসন থেকে জয় লাভ করেন। পরে নবগঠিত সরকারে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের মন্ত্রীর দায়িত্ব পান।

মন্ত্রী হিসেবে দায়িত্ব নেয়ার পর নিজ এলাকা বরুড়ায় এলে দলের উপজেলা, পৌরসভা ও ইউনিয়নের নেতা-কর্মীরা তাকে ফুল দিয়ে স্বাগত জানান।